ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল

শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল

সিরাজগঞ্জ: মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনজনই জানিয়েছে, প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে একটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেদিন তাদের উদ্ধার করা না গেলে দিনের যেকোনো সময় তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলো শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মনিজা খাতুন (১৫), সানজিদা (১৩) ও ফাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় অভিভাবকেরা শাহজাদপুর থানায় অভিযোগ করেন। পরে এ ঘটনায় থানায় পৃথক তিনটি নিখোঁজ জিডি করা হয়।

এরপর শাহজাদপুর থানার এসআই মো. এরশাদুল হক তদন্ত শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। একপর্যায়ে উপজেলার নগরডালা গ্রামে সানজিদার কথিত প্রেমিক রাব্বির নানা মো. রমজান আলীর বাড়ি থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিন কিশোরীই প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসার কথা জানিয়েছে। ২৭ নভেম্বর প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পরে নিখোঁজ-সংক্রান্ত জিডির ভিত্তিতে উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৫:৫৬   ১৪ বার পঠিত  | ●   ●   ●