ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে

লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


লালমোহনে জমি বিরোধে বাবাকে পিটিয়ে জখমের অভিযোগ ছেলে ও সৎমায়ের বিরুদ্ধে

ভোলা: লালমোহনের জমি নিয়ে বিরোধের জেরে বাবা আব্দুল খালেক ডুবাইকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলে শামিম ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাহনুর বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় আহত আব্দুল খালেক ডুবাই বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের মুগুরিয়া এলাকায় খালেক ডুবাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক ডুবাই জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ছেলে শামিম ও দ্বিতীয় স্ত্রী শাহনুর বেগমের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শামিম ও স্ত্রী শাহনুর বেগম তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫৮   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●