ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রফিকুল, ১ মাসেও সন্ধান মেলেনি

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রফিকুল, ১ মাসেও সন্ধান মেলেনি


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রফিকুল, ১ মাসেও সন্ধান মেলেনি

পিরোজপুর: মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের মঠবাড়িয়া প্রতিনিধি মিজানুর রহমান মিজুর আপন চাচাত ভাই মোঃ রফিকুল ইসলাম (৫১)এর সন্ধান মেলেনি।উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত্যু আলহাজ্ব আজাহার আলী হাওলাদারের ছেলে। এবং  দুই সন্তানের জনক রফিকুল গত ৭ জানুয়ারী-২০২৫ বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের পর আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ রফিকুলের বড় ভাই মো সেলিম মিয়া আজ শনিবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।(যার-নং-২১,তারিখ-০১/০২/২০২৫)।
জিডিতে উল্লেখ করা হয় তার রফিক মানষিক ভাবে অসুস্থ।তার উচ্ছতা ৫ ফুট ৮ ইঞ্চি গায়ের রং শ্যামলা ,মুখমন্ডল গোলাকার চুল কালে ও মুখে দাড়ি ,পড়নে লুঙ্গি ও গায়ে পানজাবি পড়া।ওর সন্ধান পেলে নিকস্ত থানা ও আবেদকারী মো সেলিম মিয়ার-০১৭১৫-৮১৮৫৯১ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন-এ বিষয়ে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৭   ২৬৩ বার পঠিত  |