ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩
ভোলা: মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। জলদস্যুদের গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে  আহত ৩ জেলেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ জেলে। আহত ও নিহত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলা বাঘার হাওলা এলাকায় বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ৩টি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে। এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রপ বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৮   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ