ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জমাজমি নিয়ে বিরোধ হামলা,নগদ টাকা ও চেইন ছিনতাই

বাউফলে জমাজমি নিয়ে বিরোধ হামলা,নগদ টাকা ও চেইন ছিনতাই


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 বাউফলে জমাজমি নিয়ে বিরোধ হামলা,নগদ টাকা ও চেইন ছিনতাই
পটুয়াখালী: বাউফলের বগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জমাজমা নিয়ে বিরোধের জের ধরে আনিচুর রহমান নামের এক যুবককে কিল,ঘুমি,ও লোহার রড দিয়ে নিলা ও ফুলা জখম করেছে প্রতিপক্ষের রিপন হাওলাদার,রেজাউল গাজীর নেতৃত্ব ৬/৭ জনের একটি দল।এ সময় তার পকেটে থাকা নগদ টাকা এবং সোনার চেইন ছিনিয়ে নেয়।

আহত আনিচকে উদ্ধার করে স্থানীয় জনতা তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।পরে বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেছে।শুক্রবার বগা বন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনিচের মা সুলতানা বেগম বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাগেছে, বগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেন্নাত আলী(৬৭) এর সাথে একই এলাকার রিপন হাওলাদার,এবং রেজাউলের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চাপা শত্রুতা বিরাজ পুশে আসছিল।

গুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে জেন্নাত আলীর পুত্র আনিচুর রহমান বগা বন্দরে পৌছালে বাজারে থাকা প্রতিপক্ষের মোঃ রিপন এবং রেজাউলের নেতৃত্বে কিল,ঘুষি,লাথি ও লোহার রড নিয়ে আক্রমণ করে। এসময় আনিচ অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় বাজারে থাকা পথচারি তাকে বাউফল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এসময় জরুরী বিভাগের চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করন। এঘটনায় শনিবার বিকালে আনিচের মা সুলতানা বেগম বাদি হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় বাউফল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

আর/এন

বাংলাদেশ সময়: ২২:২৬:২০   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ