ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত

ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত


আল-আমিন হোসাইন,(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহতপিরোজপুর: ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিন নেতা আহত হয়েছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনার প্রতিবাদে বালিপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত ও শিবিরের নেতারা।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় আহত তিন শিবির কর্মীকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদরাসার সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ সাত থেকে আটজন অতর্কিত শিবির নেতাদের উপর হামলা চালায়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিবির নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসাইন জানান, ‘শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ‘শিবির নেতাদের উপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএম

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৩   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ