ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন


দিনাজপুর:
কাহারোল-বীরগঞ্জ রোডের ব্রিজের পূর্ব উত্তর মাথায় আব্দুল মোড়ল মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহারোল উপজেলা ও এর অঙ্গ সহযোগি সংগঠনের দলীয় কার্যালয়ে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটে  দুর্বৃত্তদের আগুন লাগিয়ে কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তছনছ করে দিয়েছে।

এতে করে কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের আসবাবপত্র সহ কার্যালয়ের সাইন বোর্ডেও আগুন লাগিয়ে দেয়। জানা গেছে যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়াও প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ।

নেতৃবৃন্দ বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের সময়ে যারা কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে তাদের খুজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এদিকে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন লাগানো ঘটনায় দিনাজপুর জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ১ ফেব্রুয়ারী শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তারা হলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমুখ। এ সময় কাহারোল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/ এস

বাংলাদেশ সময়: ২২:১৬:৫০   ২৮৪ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ