ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বলদিয়াপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বলদিয়াপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 বলদিয়াপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী


রংপুর:
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বলদিয়াপুকুর আজাদ ক্লাব ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তিনদিন ব্যাপী বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বলদিয়াপুকুর আজাদ ক্লাব ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব ফসিউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন চৌধূরী বাবু (বাবু চৌধূরী), সহ কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান আরিফ, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মো. মোকাদ্দেছুর রহমান তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট মো. ফজলুর রশিদ ফজলু, কৃষিবিদ মো. সোহেল রানা, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি’র ৯নং ওয়ার্ডের সভাপতি মো. সাদেকুর রহমান ও মো. আনিছুর রহমান। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

এন/আর

বাংলাদেশ সময়: ২২:০০:৩৯   ৩৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ