ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » আউলিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

আউলিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 আউলিয়াপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

দিনাজপুর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

সমাবেশে সদর উপজেলা কৃষকদলের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সবুজ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শাহিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, ৬নং ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু। সমাবেশে ধারণাপত্র পাঠ করেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মমতাজুল আলম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররাম হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. আরিফুর রহমান আরিফ, প্রচার সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন চৌধুরী বাবু (বাবু চৌধুরী) সদর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফরিজার তপু, সাধারণ সম্পাদক আবুজার সেতু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সায়কা বেগম, সাধারণ সম্পাদক মোছা. সালমা বেগম প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, জেলা কৃষকদল, কোতোয়ালি কৃষকদল, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫২:৩০   ১৫৮ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ