![]()
ঝালকাঠি: বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাঁঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ কাওসার আহমদ ও সাধারন সম্পাদক মো.শামীম আল মামুনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কাঠালিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, সমিতির সাধারন সম্পাদক ও চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী
হাসান ও যুগ্ম সাধারন সম্পাদক বানাই হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো.নাছির উদ্দিন হাওলাদার উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি সম্পাদককে এ শুভেচ্ছা জানান।
গত শনিবার (১ ফের্রুয়ারী) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমএম
বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৪ ২০৩ বার পঠিত | ● ঝালকাঠি: কাঁঠালিয়া ● শিক্ষক সমিতি