ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ঘোড়াঘাটে পিঠা উৎসব

ঘোড়াঘাটে পিঠা উৎসব


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


ঘোড়াঘাটে পিঠা উৎসব

দিনাজপুর: ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে দিনাজপুরের ঘোড়াঘাট সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল আয়োজন করেছে পিঠা উৎসবের। শীতে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। বিভিন্ন ফাস্ট ফুড, স্টলে বার্গার আর হরেকরকম পিজ্জার জোয়ারে হারিয়েই যেতে বসেছিল পিঠা।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌরশহরের সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল চত্বরে স্কুলটির ব্যবস্থাপক পরিচালক সাজ্জাদ হোসেন পারভেজ ও পরিচালনা পর্ষদের সভাপতি শাহনেওয়াজ এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। চলে দুপুর ১টা পর্যন্ত।

এ সময় স্কুলটির ব্যবস্থাপক পরিচালক সাজ্জাদ হোসেন পারভেজ বলেন, সামাজিক ও অর্থনৈতিক কারণসহ নানা কারণে এখন আর সেভাবে পিঠা উৎসব হয় না। অন্তত এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠাপুলির ঘ্রাণ নিতে পারছি, স্বাদ নিতে পারছি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি। এটা একটা ভালো দিক।

এবারের উৎসবে প্রায় ৫০ পদের পিঠা নিয়ে হাজির হয়েছেন স্কুলটির শিক্ষক ও আয়োজকরা। যার মধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, চিরুনি পিঠা, জামাই পিঠা, নারিকেল সুন্দরী পিঠা, নকশি পিঠা, ঝাল পুলি পিঠা, তেলে ভাজা পিঠা, পুলি পিঠা, গাজরের ফুল পিঠা, বুটের হালুয়া পিঠা, তালের বড়া, দুধ চিতই পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। এ সময় স্কুলটির অধ্যক্ষ আশা আক্তার হরেকরকম পিঠার নামের সাথে ছোট ছোট শিক্ষার্থীদের পরিচয় করে দেন।

এদিকে নানা রকমের বাহারি পিঠার সঙ্গে উৎসব আঙিনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এমএম

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৩৪   ৩২৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ