ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় অগ্নিকান্ডে মশার কয়েলের কাঁচামাল কারখানা পুড়ে ছাই

কলাপাড়ায় অগ্নিকান্ডে মশার কয়েলের কাঁচামাল কারখানা পুড়ে ছাই


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় অগ্নিকান্ডে মশার কয়েলের কাঁচামাল কারখানা পুড়ে ছাই
পটুয়াখালী:কলাপাড়ায় মশার কয়েলের কাঁচামাল কারখানায় অগ্নিকান্ডে পুড়ে ছাই।উপজেলার নিলগঞ্জ ইউপির পাখিমারা বাজারে মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।রবিবার ভোররাতে আঃ রহিমের মা এন্টারপ্রাইজ নামের মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকান্ডে পুরো
কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ১৫ লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক মো. রহিম।তিনি আরো জানান, গত কাল রাত ১০ টার দিকে কাজ করে আমি বাসায় চলে আসি। ভোররাতে ফোনে জানতে পেরে
কারখানায় গিয়ে দেখি সব আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ধার দেনা করে মিলটি এতদিন পরিচালনা করে আসছি, মিলটি পুড়ে যাওয়ায় আমি অর্থনৈতিক সংকটে পড়লাম।

প্রত্যক্ষদর্শী নাইমুর রহমান রনি বলেন, আজ ফজরের নামাজের পর আঃ রহিম ভাইর দোকানে ধোঁয়া বেরুচ্ছে দেখে আমরা গিয়ে নিভানোর চেষ্টা করছি যে যার মত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিপূর্ণভাবে নিভাতে সক্ষম হয়েছে। ততক্ষণে আগুনে সব পুড়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন বলেন, খবর পাওয়ার পর পরই আমরা আগুন নির্বাপণের জন্য ছুটে গিয়েছি এবং ১ ঘন্টা চেষ্টা করে আমরা সম্পূর্ণভাবে আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমরা ক্ষতির পরিমান নির্ধারণ করতে পারিনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক শর্ট-সার্কিট হয়েই আগুন লেগে থাকতে পারে।

এমএম

বাংলাদেশ সময়: ০:০৮:২০   ২৬০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ