ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পুলিশের কাছ থেকে আ.লীগের সভাপতিকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পুলিশের কাছ থেকে আ.লীগের সভাপতিকে ছিনিয়ে নিল গ্রামবাসী


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


পুলিশের কাছ থেকে আ.লীগের সভাপতিকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পাবনা: সুজানগরে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাবেক পৌর মেয়র ও ভাঁয়না ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।

রবিবার (০২ ফেব্রয়ারী) বিকাল ৫টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন আছরের নামাজ আদায় করার জন্য মসজিদে যান আব্দুল ওহাব। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তাকে আটক করে গাড়িতে তুলে নেয় পুলিশ।

পরে বিষয়টি জানাজানি হওয়ায় মুহূর্তের মধ্যেই ওই গ্রামের অসংখ্য নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়। তাদের দাবি, তাকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স দিয়ে গ্রামে তল্লাশি চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে
নেওয়া আসামিকে আটক করতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজানগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কাছে জানতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে
কথা বলবেন বলে তিনি জানান।

এমএম

বাংলাদেশ সময়: ০:১৪:০১   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ