![]()
পিরোজপুর: কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। প্রতিবছর মাঘ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়।
ভক্তরা স্বরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন। সোমবার ৩ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন মন্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজা করেন। বিভিন্ন মন্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়।
শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে নানা কর্মসূচি গ্রহণ করেন। এই পূজাকে ঘিরে ঢাক ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে বিভিন্ন পূজা মন্ডপ।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৯ ১২০ বার পঠিত | ● কাউখালী ● পূজা ● সরস্বতী