ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আনসারদের ভালো কাজের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার

লালমোহনে আনসারদের ভালো কাজের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫



লালমোহনে আনসারদের ভালো কাজের পুরস্কৃত করলেন জেলা পুলিশ সুপার
ভোলা: লালমোহন উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। সোমবার দুপুরে লালমোহন থানার উদ্যোগে এই পুরস্কারের আয়োজন করা হয়।
লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে এই উপজেলায় কর্মরত আনসারদের ভালো কাজের জন্য এবং এলাকার মানুষের কাছে আনসারদের আরও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পুরস্কার প্রদান করার আয়োজন করা হয়েছে।

আনসারেরা জনসাধারণের কাছাকাছি থাকে তাই তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলে তারা সামনের দিকে আরো ভালো কাজ করতে উৎসাহ পাবে এবং মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এজন্যেই আনসারদের ভালো কাজের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যাতে সকল আনসারদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়।
এছাড়া লালমোহন ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানোর উপর আনসারদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন এলাকায় যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে আনসারেরা যাতে দ্রুতগতিতে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে।
আগুন নিভানোর প্রশিক্ষণের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভালো কাজ করার জন্য আনসারদেরকে পুরস্কৃত করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক। এছাড়া তিনি লালমোহন উপজেলা কর্মরত পুলিশ কনস্টেবলদের মেধাবী সন্তানদেরও পুরস্কৃত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক তদন্ত মো: মাসুদসহ লালমোহন থানায় কর্মরত বিভিন্ন পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৮   ৫৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ