ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


 নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

পটুয়াখালী: বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে সোমবার (৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গতকাল সোমবার সকালে পাবলিক মাঠ থেকে শান্তি মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষা। বক্তব্য রাখেন সংগঠক মুনতাসির তাসরিপ, মুহাম্মদ রুহুল আমীন, ফারহান রুপাইসহ আরও অনেকে।

বক্তারা বাউফলে সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তোলেন। তারা প্রশাসনের সমালোচনা করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।

সমাবেশ শেষে, আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন, যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে ভবিষ্যতে আরও ব্যাপক কর্মসূচির ঘোষণা করা হবে।

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শিক্ষার্থী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১৩   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ