ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » নৌ ডাকাত কানা জহিরের স্প্রিডবোট ও ড্রেজার জব্দ

নৌ ডাকাত কানা জহিরের স্প্রিডবোট ও ড্রেজার জব্দ


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


 নৌ ডাকাত কানা জহিরের  স্প্রিডবোট ও ড্রেজার জব্দ

ঢাকা: মুন্সীগঞ্জের চর আব্দুল্লাহপুর ও চাঁদপুর উত্তর মতলবের মোহনপুর নৌ পুলিশের যৌথ অভিযানে নৌ ডাকাত কানা জহিরের ডাকাতি কাজে ব্যবহৃত স্প্রিডবোট ও একটি লোড ড্রেজার জব্দ করেছে। সোমবার দুপুরে কালিরচরের বাংলাবাজার খালে অভিযান পরিচালনা করে তা জব্দ করা হয়। এর মধ্যে লোড ড্রেজারটি তিন দিন আগে আটকের পর নৌ ডাকাত কানা জহির গ্রুপ নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানা গেছে।

রিদীয়া লোড ড্রেজার-১ এর ম্যানেজার রাকিব হোসোন জানান, গত ৩১ জানুয়ারী সকালে নারায়ণগঞ্জের শম্ভুপুরা থেকে মাঝিরঘাট যাওয়ার পথে মেঘনা নদীর কালিরচর এলাকায় পৌছলে নৌ ডাকাত কানা জহির ও তার সহযোগীরা ড্রেজারটি আটক করে। এরপর অবৈধ ভাবে বালু উত্তোলন করতে চাপ দেয়। বিষয়টি মালিককে জানালে তিনি সদর থানা ও চর আব্দুল্লাপুর নৌ ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে আমাদের জিম্মি অবস্থা থেকে উদ্ধার করেন।

মুন্সীগঞ্জের চর আব্দুল্লাপুর নৌ ফাঁড়ির পরিদর্শক মো. আতাউর রহমান জানান, অভিযোগ পেয়ে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০৭:৫৭   ৩৩৪ বার পঠিত  |