ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


মুন্সীগঞ্জে ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

ঢাকা: মুন্সীগঞ্জ সদরের ৬ টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে ১০১ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরের পঞ্চাসার ইউনিয়নের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ৬ টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানা ও গোডাউনে তল্লাশি করে আনুমানিক ২ কোটি ৯০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। আটককৃত অবৈধ পণ্যের আনুমানিক মূল্য ১০১ কোটি টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০০:১০   ৩৮৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ