ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন

ঢাকা: নানা আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকার প্রাঙ্গণে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলী ও হাতেখড়ি, প্রদীপ প্রজ্বলন আলোচনা, প্রসাদ বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব ঢাকা’র চেয়ারম্যানের সভাপতিত্বে সকাল ১০টায় সরস্বতী পূজা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উপ-কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ এম এ খালেক, পূজা উদযাপন উপ-কমিটির কো-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং পূজা উদযাপন উপ-কমিটি সদস্য সচিব রথীন্দ্র নাথ দত্ত।

এছাড়া বিচারপতিগণ, সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও তাদের সপরিবারে সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মের সব মিলিয়ে প্রায় ১০ হাজার অতিথি দিনব্যাপী প্রাণভরে অনুষ্ঠানটি উপভোগ করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫০:৫৯   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ