ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » মঞ্চস্থ হলো পথনাটক ‘পরশ পাথর

মঞ্চস্থ হলো পথনাটক ‘পরশ পাথর


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


 মঞ্চস্থ হলো পথনাটক ‘পরশ পাথর

ঢাকা: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৭ দিনব্যাপী পথ নাট্যেৎসব আয়োজন করা হয়।উৎসবের তৃতীয় দিন মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চারটি পথনাটক মঞ্চায়ন করা হয় । ঝিনাইদহের বনলতা নাট্য সংসদের ‘পরশ পাথর’ নাটকটি মঞ্চায়ন হয়।

নাটকটি রচনা ও নির্দেশনা ফরহাদ হোসেন জনি। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রোহান, আরিফা জাহান সুইটি, তানভীর আহমেদ, পীযুশ, মো:অপু, সাঈদ ইসলাম আদর, সাইফুল ইসলাম শান্ত, হাফিজুর রহমান পলাশসহ আরো অনেকে।

পথ নাটকটি নিয়ে বনলতা নাট্য সংসদের দলীয় প্রধান পথিক শহিদুল বলেন, এই নাটক শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে যতটা কথা বলি, ততটাই কি তাদের জায়গা দিতে পেরেছি,এই নাটক সেই প্রশ্ন তোলে।

একজন মা তার সন্তানকে আঁকড়ে ধরেছে, তাকে মানুষের মতো মানুষ করতে চায়। কিন্তু সমাজ? তারা কি এই শিশুকে মানুষ হিসেবে দেখতে রাজি?

এই নাটক শুধু তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দুর্দশা নিয়ে নয়, এটি একটি সংগ্রামের গল্প—একজন মায়ের লড়াই, তার সন্তানের লড়াই, এবং আমাদের সমাজের প্রতি এক নির্মম প্রশ্ন।

আমি চাই, আপনারা শুধু সংবাদ করবেন না, ভাববেন। সমাজ বদলানোর জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি এই নাটক একজন মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে পারে, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় জয়!”

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৬:৫১   ৮৯৭ বার পঠিত  |      







বিনোদন থেকে আরও...


বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি
ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?
চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার



আর্কাইভ