ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় সাংবাদিক মিরনকে বাসায় ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কুয়াকাটায় সাংবাদিক মিরনকে বাসায় ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


কুয়াকাটায় সাংবাদিক মিরনকে বাসায় ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পটুয়াখালী: কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্র্টস ইউনিটির সদস্যজহিরুল ইসলাম মিরনকে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় তাহার নিজ বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে বাসার সামনে নামলে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।

ওসি বলেন,‘ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে আশংকা জনক অবস্থায় কলাপাড়াা হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে দায়িত্বরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রবিউল ইসলাম।

ইউএনও বলেন, মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাঁড়ির নিচে জখম করেছে। এছাড়াও বুকেও ছুড়িকাঘাত করা হয়েছে। প্রশাসন বান্ধব একজন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ব্যথিত। ওই ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মিরাও খুবই উদ্বিগ্ন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩০   ১৬৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ