ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ময়মনসিংহ: অপারেশন ডেভিল হান্ট অভিযানে ময়মনসিংহ ফুলপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাইটকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এটিএম মনিরুল হাসান টিটু উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেকিম সরকারের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি গ্রেফতারের বিষয়টি আজকের রুপান্তর কে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এটিএম মনিরুল হাসান টিটু তদন্ত প্রাপ্ত আসামি।গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৪:৪০:০৮   ১৫৩ বার পঠিত  |