ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুই দিনব্যাপী বেসড রেসিপি বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালীতে দুই দিনব্যাপী বেসড রেসিপি বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 

কাউখালীতে দুই দিনব্যাপী বেসড রেসিপি বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে দুই দিনব্যাপী ২০২৪/২০২৫ অর্থ বছরে এসএ সিপি প্রকল্পের আওতায় মহিলা ফার্মার গ্রুপের হেলদি হটিকালচার বেসড রেসিপি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুষ্টিতে পিছিয়ে পড়া ২৫ জন নারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি অধিদপ্তরের পিরোজপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, সরকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করে খেতে হয়। যা খেলে আমাদের শরীরের পুষ্টির কোন অভাব হবে না। কোন পদ্ধতিতে পুষ্টিকের খাবার তৈরি করা হয় তাও আমরা প্রশিক্ষার মাধ্যমে হাতে কলমে শিখাবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করা উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের শিক্ষারানী রায় ও উপজেলা সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের রাসনা বেগম বলেন, আমরা খাবার তৈরীর সঠিক নিয়ম-কানুন কিছুই জানিনা। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে পুষ্টিকর খাবার তৈরি করতে হয় এবং কোন খাবারে কোন কোন উপাদান আছে তা আমরা হাতে-কলমে শিখেছি।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৫৭   ১৯০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ