ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান দের লক্ষ টাকা জরিমানা

কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান দের লক্ষ টাকা জরিমানা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


কাঁঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান দের লক্ষ টাকা জরিমানা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পরিবেশ বান্ধব চুল্লি ও  প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরমধ্যে তিনটি ভাটার মালিককে দের লক্ষ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১২ ফের্রুয়ারী) দিনবর এ অভিযান চলে।

 

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিপ্তর। অভিযানে নেতৃত্ব দেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম। ইট প্রস্তুত আইন ও ভাটা স্থাপন আইন সংশোধনী ২০১৯ এর বলে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন অভিযানের সময় উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া এলাকার কেবিএফ ব্রিকসে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভেকু মেশিন দিয়ে তা ভেঙ্গে ফেলা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমসি ব্রিকসের মালিক মো.আবদুস সালামকে ৫০ হাজার, এম,এম ব্রিকসের মালিক মো.চুন্নু ফকিরকে ৫০হাজার টাকা এবং এসএফবি ব্রিকসের মালিক মো.শহীদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেএমবি ব্রিকসে অভিযান চালিয়ে ইট ভেঙ্গে ফেলা হয়। কেবিএফ ব্রিকসের মালিক গোলাম মোস্তফা জানান, আমার ইট ভাটায় ২০ লক্ষ টাকার ইট ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

 

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.আমিরুল ইসলাম জানান, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জহিরুল ইসলাম জানান, এ অভিযান অব্যহত থাকবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৩:৩১:৪১   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ