ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণধোলাই ,নিহত ২

ভোলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণধোলাই ,নিহত ২


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


ভোলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণধোলাই ,নিহত ২

ভোলা: তজুমদ্দিনে গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণধোলাইতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, তাদের হাতেনাতে ধরা হয়েছে।

নিহতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের আমির হোসেন ও তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের নয়ন। এদের দুইজনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের এক বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করতে যায় চোর চক্র। এ সময় টের পেয়ে এলাকাবাসী চিৎকার দিয়ে উভয়কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উভয়ের বিরুদ্ধ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫০   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ