ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তা বাঁচাও নদী বাঁচাও কর্মসূচির প্রচারনা ও পথসভা

তিস্তা বাঁচাও নদী বাঁচাও কর্মসূচির প্রচারনা ও পথসভা


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


তিস্তা বাঁচাও নদী বাঁচাও কর্মসূচির প্রচারনা ও পথসভা

নীলফামারী: ডিমলায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী কর্মসূচি সফলের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রচারনা ও পথসভা অনুষ্ঠিত হয়ছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার আয়োজনে ডালিয়া নতুন বাজারে জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে ও ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারন সম্পাদক সাহাদত হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, ডিমলা উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম সেলিম, ডোমার উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, জলঢাকা উপজেলা যুবদলের আহবায়ক হারুন জোয়াদ্দার, ডিমলা সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেলসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বেলেন, একসময়ের খরাস্রোত তিস্তাকে এ অঞ্চলের জীবনরেখা বলা হতো। কিন্তু তিস্তা নদীর উজানে বাঁধ নির্মাণের কারণে তিস্তা নদী আজ শীর্ণ, স্থবির, একটি মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে। বর্ষাকালে ভারতের বাঁধ থেকে বিনা নোটিশে পানি ছাড়ায় তিস্তার দুই কূল প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি, আবাদি ফসল মুহূর্তে নিশ্চিহ্ন করে, জনজীবন বিপন্ন করে তোলে। আবার খরার মৌসুমে তিস্তার পানি প্রবাহ প্রায় শূন্যের কোটায় নেমে আসে। ফলে তিস্তা নদীর দুই পারের মাইলের পর মাইল এলাকা মরুভূমিতে পরিণত হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে।

ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন বলেন, তিস্তা একটি আর্ন্তজাতিক নদী। কিন্তু এই তিস্তার অববাহিকার মানুষ দীর্ঘ দিন পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে চলছে রাজনৈতিক স্থবিরতা। তাই পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করে মানুষকে বিপন্ন অবস্থা থেকে মুক্তির দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টা তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্ববান জানান তিনি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২৮   ৩৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ