ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করল বিএনপি নেতারা

অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করল বিএনপি নেতারা


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করল বিএনপি নেতারা

টাঙ্গাইল: ভূঞাপুরে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি না করায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয় বিএনপি নেতারা। সারা দেশের সাথে একযোগে প্রাথমিক শিক্ষাপদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

ভূঞাপুরে ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় (বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে অর্জুন ইউনিয়নের জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভ্যেনুতে ২৩ টি বিদ্যালয়ের প্রতিযোগিতা শুরু হলে বিএনপি নেতাদের দাওয়াত না দেয়ায় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়া হয়।

জগৎপুরা উত্তর প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে দুর্গম চরাঞ্চলসহ ২৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে আসে। আকস্মিক ভাবে প্রতিযোগিতা বন্ধ করে দেয়ায় ভগ্ন হৃদয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।

নেতৃবৃন্দ জানায়, অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলীকে ফোন করলে, তার সহযোগী হাকিম ডাক্তার ফোন রিসিভ করে জানান, সাবেক মন্ত্রী ও বিএনপির নেতৃবৃন্দদের নাম দাওয়াতপত্রে না দেয়ায় আমরা প্রতিযোগিতা বন্ধ রেখেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, আমরা নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাদের না ডাকার অজুহাতে তারা ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু জানান, বিষয়টি আমি অবগত নই।

উপজেলা শিক্ষা অফিসার, মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত জেনে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবো।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৮   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ