ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ৩ জেলেকে ডাকাত বানানোর চেষ্টার ঘটনায় মামলা

৩ জেলেকে ডাকাত বানানোর চেষ্টার ঘটনায় মামলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


৩ জেলেকে ডাকাত বানানোর চেষ্টার ঘটনায় মামলা

নোয়াখালী: রাজনৈতিক প্রতিহিংসায় ৩ জেলেকে পিটিয়ে ডাকাত বানানোর অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে আসামী করা হয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিন সহ ৭ জনকে। বৃহস্পতিবার ভোরে নোয়াখালী জেলার হাতিয়া থানায় মামলাটি করেন আহত জেলে
মো. কাউসার। এর আগে মঙ্গলবার রাতে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া স্লুইচগেইট এলাকার সরকারি ব্যারাক হাউজে তিন জেলেকে পিটিয়ে ডাকাত তকমা দিয়ে থানায় সোপর্দ করা হয়। আহত তিন জেলে হলো একই এলাকার আলী আজ্জমের ছেলে ফখরুদ্দিন (২৮), মো: দিলুর ছেলে শাহারাজ (২৭) ও কামাল উদ্দিনের ছেলে মো. কাউসার (২৭)।

জেলেদের স্বজনরা জানান, বিএনপির দুইটি গ্রুপের অন্তকোন্দলের জের হিসেবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। ঘটনার দিন রাতে জাহাজমারা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি হাসান মাঝি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ী আসলে দেখতে যান এই তিন জন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিনের লোকজন এই তিনজনকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

প্রথমে তারা তিন জেলে নিজেদের ঘর থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখেন। এসময় জেলেদের কাছ থেকে ডাকাত হিসাবে জোরপূর্বক নেওয়া হয় শিকারোক্তি। সাথে দেওয়া হয় অস্ত্র। ঘটনার সময় পরিবারের লোকজন বার বার বাঁচাতে এলে তাদেরকেও লাঞ্চনা করা হয়। পরে ডাকাত তকমা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে পুরো ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, ডাকাত হিসেবে থানায় সোপর্দ করা ৩ জেলের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাত হিসেবে কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। থানায় অনুসন্ধান করে বিগত দিনে তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী পর্যন্তও পাওয়া যায়নি। তবে এঘটনায় আহত জেলেদের মধ্যে একজন বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৮   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ