ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকি ও পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি ও পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


 

দুমকি ও পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পটুয়াখালী:  দুমকি উপজেলা প্রশাসন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস  মর্যাদায় পালিত হয়েছে।এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী, আলোচনা সভা।

 

একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে দুমকি উপজেলা পরিষদ চত্বরে ও পবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক,দুমকি থানার ওসি মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাবের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । এ সময় তাঁর সাথে ছিলেন  প্রো-ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন শেষে প্রভাত ফেরী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর নেতৃত্বে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অপরদিকে সকাল সাড়ে ৭টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান অতিথি  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক প্রভাতফেরী কাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।পরে টিএসসির কনফারেন্স রুমে সকাল সাড়ে ৮টায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ সময়: ১৮:২৭:১০   ১৫৬ বার পঠিত  |