ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অপারেশন ডেভিল হান্ট: পটুয়াখালীতে গ্রেফতার-৩

অপারেশন ডেভিল হান্ট: পটুয়াখালীতে গ্রেফতার-৩


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


অপারেশন ডেভিল হান্ট: পটুয়াখালীতে গ্রেফতার-৩

 

 

পটুয়াখালী: বাউফলে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আটক। পটুয়াখালী জেলার বাউফলে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার হয়েছেন।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন-পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমনি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান ব্যাপারী।

 

পুলিশ জানায়, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছর ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। মামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল।

 

প্রসঙ্গত, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ ঢাকার ভাটাড়া থানার হত্যা মামলায় গ্রেফতার হলে তাকে এই মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছিলো। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এবং এই হামলা মামলার প্রধান আসামি।

 

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্টে আসামিরা গ্রেফতার হয়েছেন। তাদের আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৮   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ