ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: পানের বাজার উর্ধ মূখী হওয়রা কারনে বরিশাল জেলার উজিরপুর উপজেলা জুড়ে পান চষীরা এখন সু সময় পার করছেন। প্রান্তিক পান চাষীদের মূখে ফুটছে হাসির ঝিলিক। কিছুদিন আগেও পানের বাজার মন্দা থাকার কারনে ব্যাপক লোকসানের ফাদে পড়া চাষীরা এখন লাভে মূখ দেখছেন সে কারনে তাদের এখন সুদিন কাটছে বলে একধিক পান আরতদারা জানিয়েছেন ।
উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে পানের হাট বাজার গুলোতে এখন ভিন্ন আমেজ বিরাজ করছে। পানচাষে ব্যাপক লাভবান হওয়ার কারনে উজিরপুরের ৪০ ভাগ মানুষ পান চাষের পেশায় জড়িয়েছেন পানের বাজার খারাপ হওয়ার কারনে উপজেলার অধিকাংশ মানুষের দিনকাল ভাল যাচ্ছে । সরোজমিনে উজিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখাজায় পানের বাজার চড়া হওয়ার কারনে পানচাষীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বাজার ভাল হওয়ার কারনে পানের বরজে কাজ করা হাজারো দিনমজুর হাজিড়ার মূল্য বেশী পাচ্ছে। উপজেলার শিকারপুর ,শোলক, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের মানুষ সব চেয়ে বেশী পানের চাষাবাদ ব্যাবসায় জড়িত থাকার কারনে ওই ইউনিয়নগুলোর চাষীদের পান কেনা বেচার জন্য একধিক পানের হাট বসে আর হাট গুলো ঘিরে নানা ধরনের ব্যাবসা কেন্দ্র গড়ে উঠেছে পানের দাম বেশী হওয়ার কারনে পান চাষীদের পাশাপশি সাধারন ব্যাবসায়ীরা খুশি।
উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিন শিকারপুর গ্রামের বাসিন্দা মো: সিরাজুল মীর জানিয়েছেন, তার পানের বরজে’র আয় দিয়ে সংসার চলে সে অন্য কোন ব্যাবসা জানে না সব সময় পান চাষাবাদ নিয়ে তার পরিবার ব্যাস্ত থাকেন। বর্তমানে পানের বাজার ভাল হওয়া তিনি লাভের মূখ দেখছেন। বাজারে সব কিছুর দাম বাড়েছে পানের দাম বাড়ায় সংসার চালতে এখন কষ্ট হচ্ছে না তবে পানের দাম বেশী হওয়ার কারন উল্লেখ করে বলেন শীত মৌসুমে পানের ফলন কম ও কুয়াসায় পাতা ঝড়ে যাওয়ার কারনে পানের দাম বেশী পানের বরজে’র প্রধান সামগ্রী খৈল,বাশের শলা , বরজের ছাউনির কাজে ব্যাবহার করা (ক্যাশি) র দাম বেড়েছে দেড়গুন বর্তমানে পানের বাজার ভাল হওয়ায় তারা পুষিয়ে নিচ্ছেন । বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামের ছালাম বালী জানিয়েছেন, পান চাষের পেশায় লাভ এমন আশায় তিনি বাপের জমিতে পানের বরজ করেছেন এখন বিভিন্ন সমস্যা ও পান দাম কম থাকার কারনে তার পান চাষে আগ্রহ হারিয়েছিলেন বর্তমানে বাজার ভাল হওয়ার কারনে ভালই কাটছে দিন কাল ।
জয়শ্রী এলাকার পানের আরৎদার ইউপি সদেস্য মো: হানিফ হাওলাদার বলেন, এক সময় যে পান প্রতি বিড়ার দাম ছিলো ৭০/ ৮০ টাকায় বিক্রি হতো সে পান ২শত থেকে ২শত পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সে কারনে পান চাষীদের মূখে এখন হাসির ঝিলিক ফুটেছে। ইচলাদী এলাকার পান অরৎদার সমির দেশ রুপান্তরকে বলেন বর্তমানে পানের বাজার উর্ধমূখী হওয়ার কারনে পান চাষীদের এখন সু- সময়। শীত মৌসুমে পানের চাহিদা বেশী থাকায় বাজার চড়া হয়।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৪ ২৮৯ বার পঠিত | ● উজিরপুর ● ঝিলিক ● পান চাষী ● মুখে হাসি