ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর: কালীগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়মিত মাদক বিরোধী অভিযানে পরিচালনাকালে বৃহস্পতিবার বিকেলে মাদক ব্যবসায়ী দুলাল বাগমার (৫৫) দৌড়িয়ে পালানোর চেষ্টা করে।

এই সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো.কামরুল ইসলাম, মো.হায়াতুর রহমান, মো.ইব্রাহিম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে কোমড়ে বাঁধা ব্যাগ হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ২১শত টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে জামালপুর বাগমারপাড়া এলাকার আফসারউদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন বলেন, দুলাল বাগমার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত কালীগঞ্জ থানাধীন জামালপুর সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয় করে আসছে। তাহার বিরুদ্ধে মাদক এবং মারামারিসহ বিভিন্ন ধারায় ০৯ টির বেশি মামলা আছে।

এই বিষয়ে কালীগঞ্জ থানার মামলা নং- ২০ তারিখ- ২০/০২/২৫ ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।

এদিকে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে বৃহস্পতিবার বিকেলে নাহিদ দর্জি (৩৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তল্লাশিকালে তার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে পলিথিন মোড়ানো ৫শত গ্রাম উদ্ধার করা হয়। সে দক্ষিণ খলাপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার দর্জির ছেলে।

এলাকাবাসী জানায়, নাহিদ দর্জি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে খলাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

এই ঘটনায় কালীগঞ্জ থানার মামলা নং- ১৯ তারিখ- ২০/০২/২৫ ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০১:৩২   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ