![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পীরগঞ্জ সরকারি কলেজ, নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভাত ফেরিসহ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এন এম ইশফাকুল কবির, সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য মেহেদী হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উদীচী শিল্পি গোষ্ঠির পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে পীরগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। খন্দকার আরশাদুল বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোকাররম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হক, প্রভাষক ফনীন্দ্র নাথ বর্মন ও জহুরুল ইসলাম এবং শিক্ষার্থী লাবণ্য আক্তার বৃষ্টি ও মোরশেদ আলম।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৫০:০৮ ৯২ বার পঠিত | ● পালিত ● পীরগঞ্জ ● শহিদ দিবস