ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বরেন্দ্র সেচের পাইপ কেটে নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ

পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বরেন্দ্র সেচের পাইপ কেটে নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বরেন্দ্র সেচের পাইপ কেটে নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ

 

ঠাকুরগাঁও: পীরগঞ্জে বহুমুখী উন্নয়ন গভীর নলকুপের পাইপ কেটে সেচ বন্ধ করে এক নিরীহ কৃষককে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফারুক আহাম্মেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইমরান আলী নামে ওই ভূক্তভোগী কৃষক। তিনি লিখিত বক্তব্যে জানান, কোষাডাঙ্গীপাড়া গ্রামের মাহাবুব আলম ওরফে মজল এর ছেলে ফারুক হোসেন, জহির উদ্দিনের ছেলে মাহাবুব আলম ওরফে মজল এবং সিরাজুল ইসলাম কোষাডাঙ্গীপাড়া পিবিএম ১১ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের অপরারেটর আব্দুল কুদ্দুস কে কয়েক বছর আগে মারপিট করে রক্তাক্ত করে। ওই ঘটনায় আব্দুল কুদ্দুস বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

তিনি ওই মামলার স্বাক্ষী হওয়ায় পূর্ব শত্রুতার জেরে ফারুক হোসেন সহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে তাকে হেনস্থা করার জন্য রাতের আধারে তার জমির উপর দিয়ে যাওয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপের পাইপ কেটে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছে এবং এরই মধ্যে সাংবাদিক ডেকে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে তার সম্মানহানী করছে ফারুক। ফারুক হোসেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম এর সাথে যোগসাজস করে গভীর নলকুপটির ঘরের চাবি হাতিয়ে নিয়ে খেয়াল খুশি মত পরিচালনা করছে। কুদ্দুস এখনো বৈধ অপারেটর হয়েও তাকে নলকূপের চাবি দেওয়া হচ্ছে না। উপরস্তু তাকেও বিভিন্নভাবে হুমকি ধামকি সহ তার ঘনিষ্টজনদের নলকূপের সেচের আওতা থেকে বঞ্চিত করে রেখেছেন।

এ বিষয়ে ইমরান আলীর বিরুদ্ধে উল্টো অভিযোগ এনে ফারুক হোসেন বলেন, ইমরান ও তার লোকজন রাতের আধাঁরে গভীর নলকূপের পাইপ কেটে শতাধিক কৃষককে বিপদে ফেলেছেন। আমরা এর প্রতিকার চাই। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। নলকূপের পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপ লাইন কেটে ফেলা নিয়ে সেখানে একটা সমস্যা হয়। স্থানীয় ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৫   ৩৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ