ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় তিনদিন ব্যাপি শুরু হল তারুন্যের মেলা

হাতিয়ায় তিনদিন ব্যাপি শুরু হল তারুন্যের মেলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


হাতিয়ায় তিনদিন ব্যাপি শুরু হল তারুন্যের মেলা

 

নোয়াখালী:  হাতিয়া উপজেলার বয়ারচর হাতিয়া বাজার শুরু হলো তিনদিন ব্যাপি তারুণ্যের মেলা। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহনেওয়াজ। হাতিয়া জন কল্যান শিক্ষা ট্রাষ্ট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই মেলা চলবে ২২ ফেব্রুয়ারী শনিবার পর্যন্ত।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মানছুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো: আজমির হোসেন, আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যা বোরহান, ডাক্তার মো:জুয়েল উদ্দিন সহ অনেকে।

 

তারুণ্যের মেলা উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে ৩২ টি স্টল বসানো হয়েছে। তাতে গ্রামিন পিঠা পুলি সহ বিভিন্ন পণ্যের পরসা সাজিয়ে বসেন দোকানিরা। শিশুদের খেলনার দোকানের পাশাপাশি ছিল বিভিন্ন খাওয়ারের দোকান। বিশাল বক্স তৈরি করে আইসক্রিম বিক্রি করেন বড় বড় কোম্পানির প্রতিনিধিরা। মাঠের এক পাশে মঞ্চ তৈরি করে তাতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আয়োজকরা জানান, মেলায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে নৃত্য, একক পরিবেশনা, অভিনয়, কৌতক সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগিদের মেলার শেষ দিন পুরস্কৃত করা হবে।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪১   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ