ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ


রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 

 

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ

রংপুর: রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে থেকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় জুনের পর বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।

শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ সদরের হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে রংপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আফসার দুলাল সহ প্রয়াত সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান ও প্রধান বক্তা ছিলেন, ঐক্যজোটের মহাসচিব শামসুল আলম।

এসময় বক্তব্য রাখেন, ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, জয়নুল আবেদীন জিহাদি, আব্দুল হান্নান, রংপুরের নেতা নুরন্নবী আলী, মনিরুজ্জমান মনির, ওফায়েত আলী,তৈয়ব মিয়া, মাহাতাব হোসেন, নুরজ্জামান প্রমুখ। সমাবেশে রংপুরসহ বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি করেন।

 এইচ/এল

 

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৮   ৩২৭ বার পঠিত  |