ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জয়পাড় পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবদুল খালেক আর নেই

জয়পাড় পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবদুল খালেক আর নেই


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 

জয়পাড় পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবদুল খালেক আর নেই

ঢাকা: জয়পাড় পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম আবদুল খালেক স্যার শনিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকার বেসরকারি হাসপাতাল “বাংলাদেশ হাসপাতালে” লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। তার দেশের বাড়ি ফরিদপুর।

তিনি দোহারে দীর্ঘদিন মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরে ঐতিহ্যবাহী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার জীবদ্দশায় প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,দুই পুত্র ও বহু আত্ত্বীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ১ম জানাজার নামাজ শনিবার বাদ আসর দোহার কাজী বাড়ির মোড় সংলগ্ন ঘাটা কবরস্থান প্রাংগণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ফরিদপুরের নিজ গ্রামে ২য় জানাজার পর তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার স্বজনরা। মরহুমের বড় ছেলে তালহা দেশে রয়েছেন এবং আরেক ছেলে কানাডায় উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৪৪:২৯   ২২৭ বার পঠিত  | ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ