ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি’র জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন

বিএনপি’র জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি’র জনসমাবেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন

পটুয়াখালী: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির (একাংশ) জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলা ও পৌর বিএনপি’র (একাংশ) উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহম্মেদ তালুকদার।
আয়োজিত জনসমাবেশে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার, আলহাজ্ব এস.এ জলিল হিরু মিয়া’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বিএনপি দলীয় সংসদ পটুয়াখালী-২ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরিফ, সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক, কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় শহীদ জিয়া গবেষনা পরিষদের সভাপতি মোঃ আনিচুর রহমান আনিচ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মঞ্জু, পৌর বিএনপির যুগ্ম সাধারনণ সম্পাদক হাজী পলাশ, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এ জনসমাবেশে বাউফল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।এসময় বিএনপির কেন্দীয় নেতা ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমাদের গর্ব, আমাদের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল বিবেদ ভুলে বিএনপিকে এক হতে হবে। উপস্থিত সকল নেতা , কর্মী ও সমর্থকদের দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামে গ্রামে ,মহল্লায় মহল্লায় কাজ করার জন্য আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:৫৪   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ