ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন করা হবে: অধ্যক্ষ আলমগীর হোসেন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন করা হবে: অধ্যক্ষ আলমগীর হোসেন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন করা হবে: অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন করার আশ্বাস দিয়েছেন দলের চেয়াপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরীর চিন্তাও তারেক রহমানের মাথায় রয়েছে। দেশে বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষার মান উন্নত হওয়া সহ দেশের শিক্ষকরা ভালো থাকেন।

শনিবার (২২ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ষ্টেডিয়ামে সংগঠনটির সভাপতি মাস্টার নিহার রঞ্জন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাস্টার সুভ্রত সমদ্দারের সঞ্চালনায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ দিলীপ মাঝি , মৃনাল কান্তি শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এন/এন

বাংলাদেশ সময়: ২০:৫৬:১৬   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ