ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফ্যাসিবাদ পতন হয়ছে রাজপথে,সরকার হবে নির্বাচনে:জহির উদ্দিন স্বপন

ফ্যাসিবাদ পতন হয়ছে রাজপথে,সরকার হবে নির্বাচনে:জহির উদ্দিন স্বপন


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


ফ্যাসিবাদ পতন হয়ছে রাজপথে,সরকার হবে নির্বাচনে:জহির উদ্দিন স্বপন

বরিশাল:
আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে প্রায় দুই যুগ পরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

শনিবার বিকেলে কলেজ মাঠে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পথিক মোস্তফা ও সংস্কৃত প্রভাষক সপ্না পান্ডে’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মহিউদ্দীন আলী আজম।
এসময় প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদ পতন হয়ছে রাজপথে সরকার হবে নির্বাচনে। ১৪ সালের জালিয়াতির নির্বাচন, ১৮ সালে নিশিরাতের নির্বাচন এর পরে আবার আমি আর ডামির নির্বাচন হয়েছে। আমি এই আসনে প্রার্থী ছিলাম আমাকে বাড়ি থেকে বাহির হতে দেয়নি। বিডিআর এবং পুলিশ দিয়ে বাড়ি ঘেরাউ করে রাখা হয়েছিল।

আপনারা ফেইসবুকে দেখেছেন শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কি ভাবে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। হাজার শহিদের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি। বিএনপি নির্বাচনে বিজয়ি হবে বলে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল সরযন্ত্র করছে। জনগনের আংগ্রহনের মাধ্যমে নির্বচন হবে আর নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার করা হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটি সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো.কামরুজ্জামান, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকির প্রমূখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০২:০৫   ৩০০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ