ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পর্শে কিশোরের মৃত্যু

তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পর্শে কিশোরের মৃত্যু


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পর্শে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে তার চুরির চেষ্টাকালে বিদ্যুতস্পর্শে তারেক রহমান (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার  দুপ্তারা ইউনিয়নের রাঘবদী ব্রহ্মপুত্র শাখা নদের তীর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারেক আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রাঘবদী ব্রহ্মপুত্র শাখা নদের তীর এলাকায় নিরব নিস্তব্দ হয়ে পড়ে। এসময় তারেক ও তার সহযোগি মিলে ট্রান্সফরমার নিচে কপার তার চুরি করা চেষ্টা করে। পাশের একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারেক মাটির খুড়ে কপার তার চুির করার চেষ্টা করছে। তারেক কিছু অংশ মাটির উপরে তোলার পর হঠাৎ আকাশে বজ্রপাত হওয়ায় তারে বিদ্যুত সৃষ্টি হয়। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পরে এবং ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাথে সহযোগি কিশোরটি এদিক ওদিক খোজাখুজি করে একটি লাঠি নেয়। লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে। এতে কাজ না হওয়ায় সে ওই কিশোর এলাকা থেকে চলে যায়। পাশের কারখানার ছাদ পরিস্কার করতে এক ব্যক্তি নিচে দেখতে পায় এক কিশোর মাটিতে পড়ে আছে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে রাত সাড়ে আটটার দিকে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, দুই টোকাই বিদ্যুতের কপার তার চুরি করতে যায়। বজ্রপাতে কপার তারে বিদ্যুৎ সৃষ্টি হওয়ায় সাথে সাথে তারেক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
ওসি এনায়েত হোসেন আরও জানিয়েছেন, তারেক বিভিন্ন এলাকায় টোকাই সেজে রড, তার, ব্রীজের নাট বল্টু চুরি করে থাকে। এর আগে বেশ কয়েকটি স্থানে ধরা পড়ায় তাতে উত্তম মাধ্যম দেয়েছে স্থানীয়রা। এ ব্যপারে এখনও মামলা হয়নি। তার সহযোগিকে পুলিশ খোঁজছে।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আসাদুজ্জামান জানান, ট্রান্সফরমার নিচে আরটিনের জন্য কপার তার ব্যবহার করা হয়ে থাকে। এই তারের কেচি দেড়হাজার টাকা। এলাকাটি নিরব হওয়ায় ওই কিশোরেরা তার চুরির চেষ্টা করে। বজ্রপাত হওয়াতে বিদ্যুত সৃষ্টি হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:০৬:২৩   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ