ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় সিংগাইরে বাড়ছে ধনিয়া চাষ

অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় সিংগাইরে বাড়ছে ধনিয়া চাষ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় সিংগাইরে বাড়ছে ধনিয়া চাষ
মানিকগঞ্জ: মসলা জাতীয় ফসল ধনিয়া বাঙালির রসনা বিলাসে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। পাতা ও ধনিয়া গুঁড়া রান্না করা তরকারির স্বাদ বৃদ্ধি করে। ওষুধের কাঁচামাল হিসেবেও ধনিয়া ব্যবহার হয়। এঁটেল-দোআঁশ মাটি ধনিয়া চাষের জন্য বিশেষ উপযোগী।বিশেষ কোন যত্ন ছাড়াই এর সর্বোচ্চ ফলন হয়।

বিঘা প্রতি মাত্র ৩/৪ হাজার টাকা খরচ করে ২৫/৩০ হাজার টাকার ফসল বিক্রি করা যায়। অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবছরই ধনিয়া চাষের পরিধি বাড়ছে। এ উপজেলায় বিভিন্ন জাতে ধনিয়ার চাষ হয়ে থাকে। বারি ধনিয়া-১,এলবি-৬০ ও ৬৫ এবং সুগন্ধা জাতের উচ্চ ফলনশীল জাত প্রায় সারা বছর চাষ করা যায়।
পুষ্টিগুণ সমৃদ্ধ ধনিয়ায় রয়েছে খনিজ পদার্থ,আঁশ,খাদ্যশক্তি,আমিষ, ক্যালসিয়াম,আয়রন, ক্যাবি-১, ভিটামিন বি-২, ভিটামিন-সি ও শর্করা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী চক, চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া, রিফাইতপুর, ওয়াইজনগর,সায়েস্তা ইউনিয়নের কালিন্দী, মুসলেমাবাদ, চারিগ্রাম ইউনিয়নের ঘাইসারটেক, ফুটিল, বড়াটিয়া, দাসেরহাটি,আত্রাইল বিলসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ধনিয়া চাষ হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে হাতনী গ্রামের কৃষক বোরহান মিয়া ও ইউনুস আলী জানান, আগে আমরা সরিষা চাষ করতাম। এতে খরচ বেশি, লাভ কম। তাই গত দু’বছর ধরে ধনিয়া চাষ করছি। উৎপাদন খরচ বাদে বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা লাভ হয়। যা অন্য ফসল আবাদ করে পাওয়া যায় না। পার্শ্বর্তী ওয়াইজনগর গ্রামের কৃষক মোন্তাজ মিয়া বলেন, ১বিঘা জমিতে ধনিয়া আবাদ করে পাতা বিক্রি করেছি ৩৫ হাজার টাকা। খরচ বাদে প্রায় ৩০ হাজার টাকা লাভ হয়েছে।
এ ব্যাপরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.হাবিবুল বাশার চৌধুরী জানান, চলতি বছর এ উপজেলায় ৪’শ হেক্টর বা ৩ হাজার বিঘা জমিতে ধনিয়া চাষ হয়েছে। বিঘা প্রতি পাতা উৎপাদন ১২-১৫ মণ আর পাকা ধনিয়া ৫ থেকে ৭ মণ। সামান্য পরিচর্যায় এ ফসলটি থেকে চাষিরা অধিক লাভ পেয়ে থাকেন বলেও তিনি জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:২৬:৫৫   ২৯০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ