![]()
ময়মনসিংহ: দীর্ঘ ২১ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে এ.কে.এম হারুন অর রশীদ হারুন ও সাধারণ সম্পাদক পদে হায়দার আলী বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশীদ হারুন ঘোড়া প্রতিক নিয়ে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়া ছাতা প্রতিক নিয়ে পেয়েছেন ৩০২ ভোট। সাধারণ সম্পাদক হায়দার আলী তালা প্রতিক নিয়ে ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুর কবীর লিন্টু ফুটবল প্রতিকে ২৪১ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন বায়েজিদ চশমা প্রতিকে ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম সুমন চাকা প্রতিকে ১৮০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম মাছ প্রতিক নিয়ে ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাইমিনুল ইসলাম শিহাব মোটরসাইকেল প্রতিক নিয়ে ২৯২ ভোট পেয়েছেন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।
নির্বাচনে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সাংগঠনিক পদে ৫ জন এবং কোষাধক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বিপরীতে ৮৭৪ ভোটের মধ্যে ৮২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:০১:১৯ ১৩১ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● নির্বাচন ● ব্যবসায়ী ● সমিতি ● সম্পন্ন