ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য হৃদয় রায় প্রদীপ ও বাগধা ইউনিয়ন যুবলীগ নেতা রানা হাওলাদারকে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজার থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।
২০২২ সালের ১৩ নভেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধর করে তার মটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়। ওই মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও যুবলীগসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:০৫:০১   ২৩৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ