ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কালী মন্দিরে দেবত্তোর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

কালী মন্দিরে দেবত্তোর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 

কালী মন্দিরে দেবত্তোর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দেবত্তোর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা।

 

ফুলবাড়ী উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শ্রী জয় প্রকাশ গুপ্ত। এতে বক্তব্য রাখেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত ০২/০৮/১৯৩৪ ইং তারিখে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে প্রাপ্ত মোট ২.৩৬ (দুই দশমিক ছত্রিশ) একর জমি যার দলিল নং-২২২৯ মূলে মন্দিরের পক্ষ থেকে চাষাবাদ করার মাধ্যমে ভোগদখল করে আসছে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে ফ্যাসিস্ট হাসিনার পতনের কিছুদিন পরেই  আকস্মিকভাবে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভূমিদস্যু আমিনুল ইসলাম তার ভাড়াটিয়া অন্তত ২০০জন লাঠিয়াল বাহিনী বিভিন্ন লাঠিসোটা নিয়ে মন্দিরের উল্লেখিত অবাাদি জমি জবরখদল করে নিয়েছে। বিষয়টি জানার পর মন্দিরের পক্ষে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ অন্যান্য হিন্দু সম্প্রাদায়ের লোকজন জমিতে গেলে তাদের উপর চড়ায় হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে লাঠির জোরে মন্দিরের জমি এলাকা থেকে জোরপূর্বক মন্দিরের লোকজনকে বিতাড়িত করে ভূমিদস্যু আমিনুল ইসলাম ও তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী।

 

বক্তারা আরো বলেন, ভূমিদস্যু আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে মন্দিরের ঐ জমিটি গ্রাস করার জন্য জাল দলির তৈরি মাধ্যমে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমিনুল ইসলামের সাথে ০৪/০১/২০১৯ ইং তারিখে মহামান্য হাইকোর্টে একটি মামলা বিচারাধিন রয়েছে। যার মামলা নং-৮৩/১৯ পিজে।

 

এদিকে বর্তমানে ভূমিদস্যু আমিনুল ইসলাম লাঠির জোরে ওই জমি জবর খদলে নিয়েছে। তার ভয়ে মন্দিরের লোকজন মন্দিরের ওই জমিতে যেতে পারছেন না। বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানারসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের লিখিত আবেদন নিবেদন করেও কোন সুরাহা বা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে মন্দিরের জমি রক্ষাসহ ভূমিদস্যুর হাত থেকে জবরদখল হওয়া সম্পত্তি মুক্ত করার দাবি নিয়ে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। এরপরও বিষয়টি কোনো সুরাহা না হলে আাগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

 

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দেবত্তোর সম্পত্তি ভূমিদস্যুর হাত থেকে জবরদখল মুক্ত করার দাবিতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার নান শ্রেণি ও পেশার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা অংশ নেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১:১০:২৭   ১৭১ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ