ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চরফ্যাসন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


জোবায়ের হোসেন ,( শশীভূষন )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 

চরফ্যাসন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভোলা: চরফ্যাসন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজ মাঠে পবিত্র কুরআন তিলাওয়াত ও পরে জাতীয় পতাকা উত্তোলন, প্রধান অতিথিকে গার্ড অবর্নার, মাঠ পরিদর্শন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি জাতীয়  রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ’র  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো:আলাউদ্দিন, জনতা বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে  ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেন।

প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,  ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, প্রভাষক বিমান সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মিজানুর রহমান, মৃত্তিকা বিজ্ঞানের বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী,অভিভাবক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাসান মোর্শেদ ও শায়লা পারভিন।

 আফ/আর

 

বাংলাদেশ সময়: ১:১৩:৪৬   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ