ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ককটেল বোমা বিস্ফোরণ

বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ককটেল বোমা বিস্ফোরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ককটেল বোমা বিস্ফোরণ প্রতিবাদে বিক্ষোভ

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র কার্যালয় গভীর রাতে চারটি ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী ) রাত ২ টার দিকে হাসপাতাল রোড বিএনপি (একাংশ) অস্হায়ী কার্যালয়ে এ ঘটনা হয়েছে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে খোঁজখবর নেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,সংবাদ পেয়ে ভবনের প্রধান গেট ও কার্যালয়ে দরজারসহ উভয় তালা কেটে ভিতরে প্রবেশ করে। রুমের ভিতর চারটি ককটেলের বোতল বিস্ফোরণ হয়েছে ও জানালা দিয়ে কাপড়ের আগুনে পোড়া অংশ দৃশ্যমান দেখা গেছে।

স্হানীয়দের ধারনা কে বা কাহারা রাতে জানালা দিয়ে বোতল ঢুকিয়ে এবং বোতলের সাথে পেট্রোল মিশানো কাপড় বেঁধে বাহির থেকে আগুন দিয়েছে। এ ধরনের কাজ নিন্দানীয়,প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, কার্যালয়ে বোমা বিস্ফোরণের এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ( ওসি) হারুন-অর রশিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। সেখান থেকে পেট্রোল বোমার চারটি বোতল উদ্ধার করা হয়েছে।অভিযোগ পেলে মামলা করা হবে।

থানা সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে মধুখালী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান পরিদর্শন কালে বলেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্হানীয় উপজেলা বিএনপি একাংশের আয়োজন বিকেল ৫ টার দিকে দলীয় কার্যালয় এক সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিশিলের আয়োজন করেন। আলফাডাঙ্গা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খসবুর রহমান খোকন লিখত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আরো উপস্হিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী বিএনপি যুগ্ম আহবায়ক শামচুউদ্দিন মিয়া জুনু, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ( স্থগিত) আহমেদ সিকদার, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর মিজান প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৮   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ