ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শিলাকোঠা বাংলা-বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

শিলাকোঠা বাংলা-বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


শিলাকোঠা বাংলা-বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

ঢাকা: দীর্ঘ দেড় যুগ পর দোহার উপজেলার শিলাকোঠা বাংলা-বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে কাজী শাহজাহান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন বিজয়ী হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ৬টি পদে প্রতিদ্বন্দীতা করেছেন ২০ জন প্রার্থী। সভাপতি পদে ৫জন, সহ-সভাপতি পদে ২জন, সাধারন-সম্পাদক পদে ৫ জন, সহ-সম্পাদক পদে ৩ জন, কোষাধাক্ষ পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে-২ জন।এছাড়াও দপ্তর সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ও সাধারন সদস্য ৫জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে কাজী শাহজাহান ছাতা প্রতিক নিয়ে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কলস প্রতিক নিয়ে ফজলুর রহমান পেয়েছেন ১০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল-মামুন দোয়াত-কলম প্রতিক নিয়ে ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ওমর ফারুক হরিন প্রতিকে ৫২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম আনারস প্রতিকে ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী দেয়াল ঘড়ি প্রতিকে ৮১ ভোট পেয়েছেন। সহ-সাধারন-সম্পাদক পদে মো.আল-আমিন তালুকদার ঈগল প্রতিকে ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী মাসুদ মোরগ প্রতিকে ৯৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া ফুটবল প্রতিকে ১৪৪ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আরব আলী হোসেন রানা মাছ প্রতিক নিয়ে ৯৯ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে রাসেল হোসেন বই প্রতিক নিয়ে ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মো.হযরত আলী গরুর গাড়ি প্রতিকে ৪৬ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে বজলুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
মোট ভোটার সংখ্যা-২৫৫টি, কাষ্ট হয়েছে ২৪৪ ভোট।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন শিলাকোঠা বাংলা-বাজার বনিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মঈনুল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩৩   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ