ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

দোহারে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


 দোহারে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঢাকা: ইলিশ সম্পদ উন্নয়ন ও মৎস্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে দোহার উপজেলায় মৎস্য বিভাগের উদ্যেগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে নিবন্ধিত জেলেদের মধ্য থেকে বাছাই করা ২৪ জন জেলের মাঝে ২৪টি বকনা বাছুর বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বকনা বাছুর বিতরন কার্যক্রম এর উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন উপজেলার জেলে ভাইয়েরা আপনারা সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসার পরিচালনা করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরন বিতরন করা হয়েছে।
এ সময়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে বাছুর বিতরন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, জেলে নেতা মো.রমজান মোল্লা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৮   ৪৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার
● সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা
● দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত
● প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত



আর্কাইভ