ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে তিন দিনব্যাপী ক্বেরাত সম্মেলন

চাটমোহরে তিন দিনব্যাপী ক্বেরাত সম্মেলন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


চাটমোহরে তিন দিনব্যাপী ক্বেরাত সম্মেলন
পাবনা: চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি।

চাটমোহর ওলামা পরিষদের সভাপতি হাফেজ মওলানা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আয়োজক চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল। ক্বেরাত সম্মেলন উপলক্ষে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এতে পবিত্র কোরআনের ৪ পারা, ১০ পারা ও ৩০ পারা তেলওয়াতে অংশ নেন ৩০০ জন প্রতিযোগি। মোট তিন গ্রুপ থেকে গ্রান্ডফিনালে অংশ নেন ৩৫ জন প্রতিযোগি। বুধবারের ফাইনালে ৩ গ্রুপ থেকে ৯ জন বিজয়ী হয়।

৫ পারায় ১ম স্থান অধিকার করেন নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ, ২য় হন ভাঙ্গুড়ার সারুটিয়ার জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার ছাত্র মোঃ নাসিম হাসান ও ৩য় হয়েছেন আটঘরিয়া নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ জিম আহমেদ।

১০ পারায় ১ম হয়েছেন এমকেআর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির হাসান, ২য় চাটমোহরের গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মহিত হাসান ও ৩য় হয়েছেন দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাবিব নাজ্জাবী।

৩০ পারা তেলওয়াতে ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ কাওছার আহদে, ২য় হয়েছে আটঘরিয়ার গঙ্গারামপুর মাদ্রাসার ছাত্র আবু আইয়ুব আনসারী ও ৩য় হয়েছে চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার ছাত্র হাসানুর রহমান। ক্বেরাত প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ ক্বারী মওলানা আবু জর গিফারী। সহকারী বিচারক ছিলেন হাফেজ মওলানা হামিদুল ইসলাম।

চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল জানান, আল্লাহর রহমতে সুন্দরভাবে প্রতিযোগিতা শেষ হয়েছে। ৪টি উপজেলায় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। শীঘ্রই বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৮   ২৪৯ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ